Tuesday, January 6, 2015

অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল:Time News

অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৬ জানুয়ারি, ২০১৫ ১৪:৪৩:৪৬ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীরা। ডেমরা থানা: সভা সমাবেশে ১৪৪ ধারা জারী করে গণতন্ত্র হত্যার প্রতিবাদে ২০ দলের কেন্দ্র ঘোষিত অবরোধের সমর্থনে রাজধানীর ডেমরায় মিছিল বের করে বাংলাদেশ জামায়াতে ই
সলামী ডেমরা থানা। জামায়াতের ঢাকা মহানগরী মজলিশে শূরা সদস্য হাফিজুর রহমানের নেতৃত্বে মিছিলটি আজ সকাল সাড়ে ৭টায় ডেমরার বড়ভাংগা চৌরাস্তা থেকে শুরু হয়ে বোর্ড মীলসে গিয়ে শেষ হয়। শাহজাদপুর: রাজধানীর শাহজাদপুরে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃত একজনের নাম নজরুল ইসলাম। মঙ্গলবার (০৬ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে শিবিরের কেন্দ্রীয় এইচ আর ডি সম্পাদক রাকিব মাহমুদের নেতৃত্বে অবরোধের সমর্থনে মিছিল করে শিবির। মিছিলটি উত্তর বাড্ডা থেকে শুরু হয়ে শাহজাদপুর আসলে পুলিশ বাধা দেয়। এ সময়ই বাধে সংঘর্ষ। বিক্ষুদ্ধ শিবির কর্মীরা ১০-১২ টি গাড়ি ভাংচুর করে। পুলিশ এসময় ফাকা গুলি এবং টিয়ার সেল নিক্ষেপ করে তাদেরকে রাস্তা থেকে সড়িয়ে দেয়। শিবিরের ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক জাকির হোসেন টাইম নিউজকে বলেন, পুলিশ বিনা কারনে আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করে। এ সময় আমাদের ১৫ জন কর্মী আহত হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে গুলশান থানার অপারেশন অফিসার শেখ সোহেল রানা জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এমকে/  


No comments:

Post a Comment