রকেট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র 'আর এস-২৬' বানাচ্ছে রাশিয়ায় ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ২৬ ডিসেম্বর, ২০১৪ ১০:১১:৫৩ রকেট ধ্বংস করতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া। রুশ ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার লে.জেনারেল সের্গেই কারাকাইয়েভ এ কথা জানিয়েছেন। সের্গেই কারাকাইয়েভ জানান, আরএস-২৬’এর পরীক্ষা আগামি বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করা হয়েছে। আগামী দুই বছরের মধ্যে অর্থাৎ ২০১৬ সালের মধ্যে এই ধরনের ক্ষেপনাস্ত্র যুদ্ধে ব্যবহারের উপযোগী করে তোলা হবে বলে জানান তিনি। আরএস-২৬ নামে পরিচিত এ ক্ষেপণাস্ত্র অত্যন্ত গোপনে নির্মাণ করা হচ্ছে এবং এ সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় না। ভ্রাম্যমান মঞ্চ থেকে উৎক্ষেপণ যোগ্য আরএস-২৬ ক্ষেপণাস্ত্রে নিরেট জ্বালানি ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। আরএস-২৬’এর নকশা তৈরি করেছে মস্কো ইন্সটিটিউট অব থার্মাল টেকনোলজি এবং এটি 'রুবেহ্' বা 'আভাগ্রাদ' কোড নামে পরিচিত। রাশিয়ার আরআইএ নভোস্তি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এ পর্যস্ত চার দফা আরএস-২৬’এর পরীক্ষা চালানো হয়েছে এবং এর মধ্যে তিনটিই সফল হয়েছে। ইআর
No comments:
Post a Comment