Tuesday, January 6, 2015

রাজধানীতে তিন বাসে আগুন :Natun Barta

ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, তাঁতীবাজারে মঙ্গলবার দুপুর পৌনে দুইটায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেছে।  
ck.php?n=adee8319&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'> অন্যদিকে রাজধানীর রাজউক ভবনের সামনে দুপুর দুইটার দিকে যাত্রীবাহী দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সেখানে গেছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। তারা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের কর্তব্যরত কর্মকর্তা শাহজাদি সুলতানা এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। নতুন বার্তা/কেএমআর/জবা  


No comments:

Post a Comment