
ঢাকা: গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়ানোর ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। সেই মামলায় খালেদাকে গ্রেফতারের জন্য প্রস্তুত থাকতে বললেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ‘চলমান রাজনীতি’ নিয়ে এক সংবাদ সম্মেলনে ইনু এ কথা বলেন।
NDOM_NUMBER_HERE' target='_blank'>

ইনু বলেন, “শাজাহানপুরে পাইপে পড়ে জিহাদের মৃত্যুর জন্য ঠিকাদারের বিরুদ্ধে যদি হত্যা মামলা হয়, তাহলে তিন বছরে বাংলাদেশে জঙ্গি তাণ্ডবের দায়-দায়িত্ব কার? খালেদা জিয়া কি উসকানিদাতা নয়? সুতরাং একই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ হওয়া ঘটনার উসকানিদাতা হিসাবে খালেদা জিয়াও হত্যা মামলার সম্মুখিন হবেন। উনি হত্যা মামলার জন্য প্রস্তুতি গ্রহণ করুন।” খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, “হতে পারেন, যদি হত্যা মামলা হয়।” খালেদার বিরুদ্ধে মামলার পরিকল্পনা আছে কি না- এমন প্রশ্নে ইনু বলেন, “সরকার কোনো পরিকল্পনা করে না। কেউ অপরাধ করলে সরকার পদক্ষেপ নেয়। অপরাধের ভিত্তিতে যে কেউ গ্রেফতার হতে পারে।” তথ্যমন্ত্রী জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখছে, প্রশাসন বিষয়টি পরীক্ষা করছে। তিনি বলেন, “খালেদা জিয়া অবরুদ্ধ নন, তাকে উসকানি দেয়া থেকে বিরত রাখা হয়েছে। কোনো উসকানিদাতাকে আমরা ছাড় দেব না।” নতুন বার্তা/বিজে/জবা
No comments:
Post a Comment