হাছানের নেতৃত্বে প্রেসক্লাবে মিছিল, নতুন করে উত্তেজনা নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে হঠাৎ করেই জাতীয় প্রেসক্লাবে উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদের নেতৃত্বে একটি মিছিল প্রেসক্লাবে এলে এই উত্তেজনা দেখা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করে দুপুরে হাছান মাহমুদের নেতৃত্বে একটি মিছিল প্রেসক্লাবে আসে। প্রেসক্লাবের সামনে আগে থেকে অবস্থান নেওয়া প্রজন্ম লীগের নেতাকর্মীরা তার সঙ্গে যোগ দিয়ে দেয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় ভেতরে ঢাকা বিএনপিপন্থি সাংবাদিকরাও তাদের প্রতিহতের চেষ্টা করলে উত্তেজনা দেখা দেয়। তবে কিছুক্ষণের মধ্যে সিনিয়র নেতারা পরিস্থিতি সামাল দেন। এখন প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে ক্ষমতাসীনরা স্লোগাল ও বিক্ষোভ করছে। তারা মির্জা ফখরুলকে প্রেসক্লাব থেকে বের করে দেওয়ার দাবি জানাচ্ছে। গতকাল সোমবার বিকেলে সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশে যোগ দিয়ে প্রেসক্লাবে অবরুদ্ধ হয়ে পড়েন মির্জা ফখরুল। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। মন্তব্য
No comments:
Post a Comment