Tuesday, January 6, 2015

একুশের চেয়ারম্যান পর্ণোগ্রাফি আইনে আটক: ইনু:Time News

একুশের চেয়ারম্যান পর্ণোগ্রাফি আইনে আটক: ইনু স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৬ জানুয়ারি, ২০১৫ ১২:৫৬:৩১ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামকে পর্নোগ্রাফি আইন-২০১২'র মামলায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। আজ (মঙ্গলবার) তথ্য মন্ত্রনালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা জানান। গত বছরের ২৬ নভেম্বর রাজধানীর ক্যান্টনমেন
্ট থানায় মামলাটি (নম্বর ১৪) দায়ের করেন কানিজ ফাতেমা নামের এক মহিলা। ক্যান্টনমেন্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মঙ্গলবার মামলা দায়েরেরবিষয়টি নিশ্চিত করে বলেন, ওই মামলাতেই আব্দুস সালামকে গ্রেফতারদেখানো হয়েছে। মামলাটি বর্তমানে গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। এর আগে মঙ্গলবার (০৬ জানুয়ারি) মধ্যরাতে ইটিভি কার্যালয়ের নিচ থেকে সালামকে আটক করে গোয়েন্দা পুলিশ। মামলারএজাহারে উল্লেখ করা হয়েছে, একুশে টেলিভিশনের অপরাধ বিষয়ক অনুসন্ধানীঅনুষ্ঠান ‘একুশের চোখ’ – এ এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে প্রতিবেদন প্রচার করাহয়। কেবি


No comments:

Post a Comment