Tuesday, January 6, 2015

মাহবুব-খোকনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা:RTNN

মাহবুব-খোকনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: সুপ্রিম কোর্ট এলাকায় সংঘর্ষের ঘটনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনসহ বিএনপি-জামায়াত সমর্থক দুই শতাধিক আইনজীবীর বিরুদ্ধে শাহবাগ থানার হত্যাচেষ্টা, ভাংচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করেছে পুলিশ। আসামিদের মধ্যে খন্দকার মাহবুব ছাড়া ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট জয়নাল আবেদিন ফারুক, সা
নাউল্লাহ মিয়া, তাজুল ইসলাম, ওসমান, ফাহিমা নাসরিন মুন্নী ও রিমা আক্তারের নাম উল্লেখ করা হয়েছে। এদের বাইরে আরো দুই থেকে আড়াইশ অজ্ঞাত পরিচয় আইনজীবীকে আসামি করা হয়েছে বলে শাহবাগ থানার এসআই আলতাফ হোসেন জানিয়েছেন। তিনি বলেন, সোমবার হাইকোর্ট এলাকায় বিচারপতির গাড়ি ভাংচুর, কনস্টেবল মোস্তাফিজুর রহমান ও হাইকোর্টের দ্বাররক্ষী আলমগীরকে পিটিয়ে আহত এবং পুলিশের ওপর হামলার ঘটনায় এ মামলা হয়েছে। বাবুপুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাহবুবুল আলম রাতে এ মামলা করেন বলে জানান তিনি। ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন সোমবার বেলা ১২টার দিকে কালো পতাকা নিয়ে  সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে মিছিল বের করেন বিএনপি সমর্থক আইনজীবীরা। মিছিলটি সুপ্রিম কোর্টের মাজার ফটক ঘুরে বার ভবনের সামনের দিকে যেতে চাইলে পুলিশ তা লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় মিছিল থেকে হামলা চালানো হলে কনস্টেবল মোস্তাফিজুর রহমান আহত হন। মন্তব্য      


No comments:

Post a Comment