Wednesday, January 7, 2015

আদালতে যাননি খালেদা, সময়ের আবেদন :Natun Barta

ঢাকা: দুর্নীতির মামলায় হাজিরা দিতে বুধবার আদালতে যাননি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি অবরুদ্ধ এবং অসুস্থ এই কারণ দেখিয়ে তার পক্ষে আদালতে সময়ের আবেদন করা হয়েছে। এ বিষয়ে শুনানি চলছে। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ আজ খালেদা জিয়ার হাজির হওয়ার কথা। আজ এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। বিএনপির চেয়ারপারসন
ের আইনজীবীরা জানান, খালেদা জিয়া তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ। তা ছাড়া তিনি অসুস্থ। এ কারণে তিনি আজ আদালতে যেতে পারছেন না।  খালেদা জিয়ার পক্ষে তার এক আইনজীবী আজ বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে সময়ের আবেদন করেছেন। আবেদনের ওপর শুনানি চলছে। একদিকে বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী জানান, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতার-আতঙ্কে তারাও আজ আদালতে যাচ্ছেন না।   গত ২৪ ডিসেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. আবু আহমেদ জমাদার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৭ জানুয়ারি দিন ধার্য করেন। ওইদিন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলাকালে খালেদা জিয়া পুরান ঢাকার বকশীবাজার মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে পৌঁছান।   নতুন বার্তা/বিজে/জবা    


No comments:

Post a Comment