Tuesday, January 6, 2015

ফখরুলের অবস্থানে প্রেস ক্লাবে উত্তেজনা :Natun Barta

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রেস ক্লাব থেকে বের করে দিতে আল্টিমেটাম দিয়েছেন আওয়ামীপন্থী সাংবাদিক নেতারা। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিইউএফজে, একাংশ) সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন। তিনি প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটিকে মঙ্গলবার দুপুর ২টার মধ্যে মির্জা ফখরুলসহ অন্য বহিরাগতদে
র প্রেস ক্লাব থেকে বের করে দেবার আল্টিমেটাম দেন। সংবাদ সম্মেলনে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব আবুল কালাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ উপস্থিত ছিলেন। এর আগে, মির্জা ফখরুলের প্রেস ক্লাবে অবস্থান কেন্দ্র করে আওয়ামীপন্থী ও বিএনপি-জামায়াতপন্থী সাংবাদিকের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে একাংশ) সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদের নেতৃত্বে একদল সাংবাদিক প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় বিক্ষোভ শুরু করলে এ উত্তেজনার সূত্রপাত হয়। এ সময় শাবান মাহমুদের নেতৃত্বে আওয়ামীপন্থী সাংবাদিকরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের কক্ষের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। তারা ওই কক্ষে অবস্থান নেয়া মির্জা ফখরুলের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। তাকে প্রেস ক্লাব থেকে বের করে দেবার জন্য স্লোগান দিতে থাকে। ভেতরে অবস্থানরত বিএনপিপন্থী সাংবাদিকরা পাল্টা স্লোগান দেয়। প্রসঙ্গত, সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে পেশাজীবীদের এক অনুষ্ঠানে অংশ নেয়ার পর থেকে ফখরুল প্রেস ক্লাবে অবরুদ্ধ অবস্থায় আছেন। সেখানেই তিনি রাত যাপন করেন। প্রেস ক্লাবের গেটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। ধারণা করা হচ্ছে, তিনি বের হলেই তাকে গ্রেফতার করা হবে। নতুন বার্তা/এএম/জবা  


No comments:

Post a Comment