ধানমন্ত্রীর লোভ নেই। আমি ক্ষমতা চাই না। আমি দেশের জনগণের পাশে থাকতে চাই।’ তিনি বলেন, ‘মইনউদ্দিন-ফখরুদ্দিনরা আমাকে বলেছিল- ছেলেদের সঙ্গে বিদেশে চলে যান। আমি তাদের বলেছিলাম- বিদেশে আমার কেউ নেই। আমি কোনো অন্যায় করিনি, আমি কেন বিদেশে যাবো। আমি এদেশের জনগণের সঙ্গে থাকবো।’ বিএনপি চেয়ারপারসন বলেন, দেশে এখন কোন নির্বাচিত সরকার নেই। এই সরকার অবৈধ। এখন যে সংসদ আছে তাও অবৈধ। ৫ জানুয়ারির নির্বাচনে মানুষ ভোট দিতে যায়নি। ভোটকেন্দ্রে মানুষ ছিল না, কুকুর ছিল। সেখানে প্রিসাইডিং অফিসাররা ঘুমিয়েছে। এই খবর মিডিয়ায় এসেছে। অবৈধ সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আন্দোলনের ডাক দিলে অতীতের মতো আপনারা ঝাঁপিয়ে পড়বেন। এবার পরিবর্তন দেখা যাবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতায় আসবে, দেশ নতুনভাবে এগিয়ে যাবে।’ দুর্নীতি দমন কমিশনের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘তারা দুর্নীতিবাজদের দায়মুক্তি দিচ্ছে। এই প্রতিষ্ঠান নিজেই দুর্নীতির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এরা এতোই ক্ষমতাবান যে কাউকে পরোয়া করে না। দেশ তাদের হাতে জিম্মি, এরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকেও মানে না। এরা বিশ্বজিৎকে হত্যা করেছে। হিন্দু বলার পরও সে রক্ষা পায়নি।’ কিশোরগঞ্জের রাস্তাঘাটের দুরবস্থা তুলে ধরে ২০-দলীয় জোট নেত্রী বলেন, ‘দেশে কোনো উন্নয়ন হয়নি। বিনিয়োগ আসছে না। দুর্নীতি ও অনিয়মের কারণে বিদেশিরা এখানে বিনিয়োগ করতে চায় না।’ তিনি বলেন, ‘পুলিশ দুর্নীতি করছে, অনিয়ম করছে কিন্তু পুলিশকে কিছু বলা হয় না। র্যা ব কত মানুষকে হত্যা করেছে। নারায়ণগঞ্জে সাত খুন বলে, আসলে ১১ জন খুন হয়েছে। নৌকায় করে যারা লাশগুলো নদীতে ডুবাতে নিয়ে গেছে, ওই মাঝিদেরও মেরে নদীতে ডুবিয়ে দিয়েছে।’ খালেদা জিয়া অভিযোগ করেন, র্যা ব মানুষের বাড়ি বাড়ি গিয়ে যুবকদের উঠিয়ে নিয়ে গেছে। র্যা ব মানুষ খুন করার এখন প্রতিষ্ঠান। বিদেশিরাও মনে করেন এই র্যা বকে কোনোভাবেই আর থাকতে দেয়া উচিত নয়। নিজ দলের কর্মীদের খুন-গুমের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘র্যা ব পুলিশ দিয়ে ৩১০ জন মানুষ খুন করেছে আর গুম করেছে ৫৬ জন। কিন্তু তারা এই লোকগুলোকে ফিরিয়ে দিতে পারে নাই। র্যাতব এখন মানুষ হত্যা করার, গুম করার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সেজন্যই আমরা দাবি করেছি র্যা বকে বাতিল করে দিতে হবে।’ এ সময় জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘তারা (র্যা ব-পুলিশ) যাতে শান্তি মিশনে যেতে না পারে। এতে দেশের বদনাম হবে।’ ‘আমি অন্যান্য দেশে আহ্বান জানাবো তারা যেন গোলাবারুদ ও রাবার বুলেটসহ এ ধরনের অস্ত্র তাদের কাছে বিক্রি না এবং তাদের প্রশিক্ষণ না দেয়। দেখবো- তারা কিভাবে এসব অন্যায় করে’ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। মন্তব্য
Thursday, November 13, 2014
‘আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন, পরিবর্তন দেখা যাবে’ (ভিডিও):RTNN

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment