র দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এইচটি ইমাম এ আশ্বাস দেন। প্রভাবশালী উপদেষ্টা ইমাম এমন সময় এ মন্তব্য করলেন যখন বিভিন্ন মহলের সমালোচনার মধ্যেই বিসিএসে ভাইভার নম্বর ১০০ থেকে বাড়িয়ে ২০০ করা হয়েছে। সমালোচকরা বলছেন, অসৎ উদ্দেশ্যেই এটা করা হয়েছে। জাতীয় চার নেতার ‘জেল হত্যা দিবস’ উপলক্ষে এই আলোচনা সভার আয়োজকও ছিল ছাত্রলীগ। তিনি ছাত্রলীগের পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। বলেন, ‘আমি তোমাদের পাশে দাঁড়াব। দরকার হলে কোচিংয়ে তোমাদের ক্লাস নিব।’ প্রধানমন্ত্রীর এই প্রভাবশালী উপদেষ্টা বলেন, ‘মেধাবীরাই ছাত্র রাজনীতি করে এবং তারাই দেশকে নেতৃত্ব দেয়। ছাত্রলীগের ছেলেরা তোমাদের হাতেই রয়েছে দেশের ভবিষ্যত। সুতরাং আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে তোমাদের পাশে দাঁড়ানো আমাদের উচিৎ।’ তিনি বলেন, ‘শুধু লেখাপড়াতে নয়, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন সেক্টরে যতটুকু পার ছড়িয়ে পড়ো। এজন্য যত সহযোগিতা লাগে, আমরা করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা তোমাদের সঙ্গে আগেও ছিলাম, এখনো আছি।’ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন- আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক (অব.) ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, বিশিষ্ট কলামিস্ট অধ্যাপক মমতাজ উদ্দিন পাটোয়ারী প্রমুখ। মন্তব্য
Thursday, November 13, 2014
বিসিএসের লিখিত পাস কর, ভাইভা আমরা দেখব:RTNN

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment