Tuesday, January 6, 2015

গাবতলীতে দূরপাল্লার বাস বন্ধ:Time News

গাবতলীতে দূরপাল্লার বাস বন্ধ স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৬ জানুয়ারি, ২০১৫ ০৯:১৯:২৮ রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়ছে না। যাত্রী না থাকায় ও ঝুঁকির কথা চিন্তা করে অবরোধের মধ্যে বাস না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। মঙ্গলবার সকাল ৮টায় গাবতলীর হানিফ কাউন্টারের কর্মকর্তা নজরুল বলেন, যাত্রী না থাকায় ও অবরোধের কারণে ঝুঁকির কথা চিন্তা করে ‍এ টার্মিনাল থেকে কোনো বাস ছ
াড়া হবে না। এদিকে গাবতলীর আমিনবাজার এলাকা ঘুরে দেখা গেছে, অভ্যন্তরীণ রুটে বাস চলাচলের পাশাপাশি মাওয়া ও আরিচা রুটে কয়েকটি লোকাল বাস ছেড়ে গেছে। এছাড়া গাবতলী-সাভার রুটে বিআরটিসি সহ বিভিন্ন পরিবহনের যাত্রীবাহী বাস ছেড়ে যেতে দেখা গেছে। অবরোধ চলাকালে সকাল ৮টা পর্যন্ত গাবতলী ‍ও আশপাশের এলাকায় বিএনপির কোনো নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি। সাভার থানার ওসি শাহীন পারভেজ বলেন, এখন পর্যন্ত এ এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ৫ জানুয়ারি ঢাকায় ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি পালন করতে না পারায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। এএইচ


No comments:

Post a Comment