Tuesday, January 6, 2015

খালেদা জিয়া গ্রেফতার হতে পারেন: তথ্যমন্ত্রী:Time News

খালেদা জিয়া গ্রেফতার হতে পারেন: তথ্যমন্ত্রী স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৬ জানুয়ারি, ২০১৫ ১২:৫১:৩৮ হত্যা মামলা হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হত্যা মাম
লায় গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।   ৫ জানুয়ারি সমাবেশের নামে খালেদা জিয়াকে জঙ্গিবাজি, বোমাবাজি, সহিংস কর্মকাণ্ডের উস্কানিদাতা হিসেবে অভিহিত করে তথ্যমন্ত্রী বলেন, ‘শাহজাহানপুরে পাইপে শিশু মৃত্যুর ঘটনায় যদি ঠিকাদারের বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে, তাহলে সিএনজিতে অগ্নিকাণ্ডে একই পরিবারের অগ্নিদগ্ধ তিনজনের প্রাণহানির ঘটনার উস্কানিদাতা হিসেবে খালেদা জিয়াও হত্যা মামলার সম্মুখীন হতে পারেন।’   তাহলে কি খালেদা জিয়া গ্রেফতার হবেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘হ্যাঁ, হতেও পারেন। মামলার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখছে।’ উল্লেখ্য গত ৪ দিন ধরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অবরুদ্ধ অবস্থায় রয়েছেন তার গুলশান কার্যালয়ে। বিস্তারিত আসছে... এএইচ


No comments:

Post a Comment