Tuesday, January 6, 2015

রাজধানীর বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর ও আগুন:Time News

রাজধানীর বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর ও আগুন স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৬ জানুয়ারি, ২০১৫ ১৪:১৬:৫৫ রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। মতিঝিল এলাকার রাজউক ভবনের সামনে দুটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একটি বিআরটিসির বাস আর অন্যটি প্রাইভেটকার। মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট পৌছে আগুন নেভানোর চেষ্টা চল
াচ্ছে। তবে এর আগেই গাড়ি গুলোর বেশির ভাগ অংশ পুড়ে যায়। এদিকে, বংশাল থানা এলাকার তাঁতিবাজারে আরো একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুপরে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে রাজধানীর কদমতলীর লাল মসজিদের সামনে পুলিশের একটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় মনোয়ার হোসেন (৪০) নামে এক আনসার সদস্য দগ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ পুলিশ বহনকারী লেগুনায় হামলা চালায়। তারা গাড়ির সামনের গ্লাস ভাংচুর করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত কেটেপড়ে। তিনি জানান, এ সময় মনোয়ার হোসেনের মুখ ঝলসে যায় এবং দুই হাত দগ্ধ হয়। তিনি বর্তমানে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে, কদমতলী থানার ওসি আবদুস সালাম মিয়া বলেন, পুলিশের টহল লেগুনাতে পেট্রোল ঢেলে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা চালায়। যারা আগুন দেওয়ার চেষ্টা করে তাদের মধ্যেও একজন দগ্ধ হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ কেউকে আটক করতে পারেনি বলে জানান তিনি। রাজধানীর শাহবাগে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বিকাল ৪টার দিকে এ আগুন দেয়া হয় বলে জানা যায়। তবে এ ঘটনায় পুলিশ কেউকে আটক করতে পারেনি বলে জানা যায়।   এএইচ


No comments:

Post a Comment