ফখরুলকে গ্রেফতারের প্রতিবাদে ঠাকুরগাঁয়ে হরতাল ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ০৬ জানুয়ারি, ২০১৫ ১৭:১৩:৩৯ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে নিজ জেলা ঠাকুরগাঁয়ে ২৪ঘন্টার হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি। মঙ্গলবার বিকালে ঠা্কুরগাঁ জেলা বিএনপির কার্যালয়ে এক তাৎক্ষানিক সংবাদ সম্মেলনে জানানো হয় মির্জা ফখরুলকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘন্টার হরতাল কর্মসূচির ঘোষণা দেয়া হয়। এর আগে মঙ্গলবার বিকাল ৪টার দিকে জাতীয় প্রেসক্লাবের মূল ফটকের সামনে থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে ডিবি পুলিশ । এর পর থাকে মিন্টু রোডেরে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এমএইচ
No comments:
Post a Comment