Monday, January 5, 2015

বাংলাদেশের প্রধান বিরোধী নেতা অবরুদ্ধ: আল- জাজিরা:Time News

বাংলাদেশের প্রধান বিরোধী নেতা অবরুদ্ধ: আল- জাজিরা টাইম ডেস্ক টাইম নিউজ বিডি, ০৫ জানুয়ারি, ২০১৫ ১২:২১:৪৯ বয়কট করা নির্বাচনের বর্ষপূর্তিতে বাংলাদেশের প্রধান বিরোধী দলীয় নেতাকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। রাজধানী ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। রোববার অল-জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়। প্রতিবেদনে বলা হয, 'এক বছর আগে বিএনপি ও ইসলামী দলগুলোর বয়কট করা নির্বাচনের দিনটিকে 'গণ
তন্ত্র হত্যা দিবস' আখ্যা দিয়ে সোমবার রাজধানীর বড় সমাবেশের ডাক দিয়েছন খালেদা জিয়া। বার্তা সংস্থা এএফপিকে খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস বলেন, 'খালেদা জিয়াকে অফিসে অবরুদ্ধ করে রেখেছে। রাতে দলের অসুস্থ এক নেতাকে দেখতে দলীয় কার্যালয়ে যেতে চাইলে তাকে বাধা দেয় পুলিশ।' আল-জাজিরা সাংবাদিক তানভির চৌধুরী ঢাকা থেকে জানান, শনিবার রাত থেকেই খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। তার কার্যালয়ের পাশে পুলিশ মোতায়েন করে হয়েছে। কেএইচ


No comments:

Post a Comment