Tuesday, February 17, 2015

যশোরে ট্রেনের বগি লাইনচ্যুত, যোগাযোগ বিচ্ছিন্ন খুলনা:Time News

যশোরে ট্রেনের বগি লাইনচ্যুত, যোগাযোগ বিচ্ছিন্ন খুলনা খুলনা করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ১৭ ফেব্রুয়ারি, ২০১৫ ১১:৩৯:৩৩ যশোরের সিঙ্গিয়া এলাকায় সারবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনা থেকে সব রুটে চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে পার্বতীপুরগামী মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। খুলনা রেলওয়ে সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সারবোঝাই একটি মালবাহী ট্রেন পার্বতীপুরের উদ্দেশে রওনা হয়। সকা
ল পৌনে ১০টার দিকে যশোরের সিঙ্গিয়া এলাকায় লাইন পরিবর্তন করতে গিয়ে একটি বগি পড়ে যায়। এতে খুলনা থেকে সকাল ৮টার দিকে পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া রূপসা এক্সপ্রেস, সকাল সাড়ে ৮টায় ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস, পার্বতীপুরগামী রকেটমেইল ট্রেনগুলি যশোরের নওয়াপাড়ায় আটকে পড়েছে। এ বিষয়ে খুলনা রেলস্টেশনের মাস্টার কাজী আমিরুল ইসলাম জানান, সারবাহী ট্রেনটি লাইন পরিবর্তন করতে গিয়ে লাইনচ্যুত হয়েছে। উদ্ধারের জন্য খুলনা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে। দ্রুত ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে। এআর


No comments:

Post a Comment