প্রস্তুত খালেদার গাড়ি, ফটকে ঝুলছে তালা নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানে তার কার্যালয়ে এখনো অবরুদ্ধ রয়েছেন। তার কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে এর মধ্যেই খালেদা জিয়া গণতন্ত্র হত্যা দিবসের সমাবেশে যোগ দেওয়ার কথা জানিয়েছেন খালেদা জিয়া। তার প্রেস সচিব মারুফ খান কামাল সোহেল সাংবাদিকদের একথা বলার পরপরই গুলশান কার্যালয়ে গাড়ি প্রস্তুত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি যে কোনো সময় সমাবেশে যোগ দিতে বের হওয়ার চেষ্টা করবেন। খালেদা জিয়া বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন খবর চাউর হলে সেখানে পুলিশসহ দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী আরো তৎপর হয়ে ওঠে। গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়া খুব ভোরে ঘুম থেকে জেগেছেন এবং বের হওয়ার যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন। বের হয়ে তিনি কোথায় বা কোনো স্থানের সমাবেশে যোগ দিবেন তা স্পষ্ট নয়। তবে তার প্রেস সচিব মারুফ কামাল সাংবাদিকদের জানিয়েছেন, দেশনেত্রী গুলশান কার্যালয় থেকে বের হয়ে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা হবে। পথে যেখানে জমায়েত পাবেন, সেখানেই বক্তব্য দিবেন। মন্তব্য
No comments:
Post a Comment