নাটোরে বিএনপির ২ কর্মী নিহত, প্রতিবাদে হরতাল নাটোর করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ০৫ জানুয়ারি, ২০১৫ ১২:০৮:২৮ আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রায়হান ও রাকিব নামে দু'জন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন। নাটোরের তেবাড়িয়ায় সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দু'জনকে নিজদলের কর্মী দাবি করে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে জেলা বিএনপি। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানার ওসি ফরিদুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়ে। আরও সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এআর
No comments:
Post a Comment