Monday, January 5, 2015

দেশব্যাপী বিরোধী নেতা কর্মীদের ব্যাপক ধরপাকড়:Time News

দেশব্যাপী বিরোধী নেতা কর্মীদের ব্যাপক ধরপাকড় ডেস্ক রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৫ জানুয়ারি, ২০১৫ ১০:৪৪:৫১ ৫ জানুয়ারী ২০ দলীয় জোটের পূর্ব ঘোষিত 'গণতন্ত্র হত্যা ও কালো দিবস' উপলক্ষে জন সমাবেশের কর্মসূচি রয়েছে। আর এ কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। বন্ধ করে দেয়া হয়েছে দূরপাল্লার সকল প্রকার যানবাহন ও লঞ্চ চলাচল। এদিকে রাজধানীতে বন্ধ রয়েছে সকল প্রকারের পরিবহণ। এতে দূর্ভোগে পড়েছ
েন সকল পেশার মানুষ। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিদের দেয়া তথ্য অনুযায়ী দেশব্যাপী বিরোধী নেতা-কর্মীদের ধর-পাকড়ের চিত্র তুলে ধরা হলো: মানিকগঞ্জ:নাশকতার আশঙ্কায় মানিকগঞ্জের ছয় উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির ২৫ কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এদের মধ্যে রয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলায় ৪, সিংগাইরে ১৩, ঘিওরে ৩, হরিরামপুরে ৩, এবং দৌলতপুর ১,ও সাটুরিয়ায় ১জন। মেহেরপুর: মেহেরপুরের গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে বিএনপির ১০ কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার রাতভর অভিযান চালিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার নিশিপুর গ্রামে বিএনপির ১০ কর্মীকে আটক করা হয়। এদের মধ্যে রয়েছেন, এনামুল হক (৫০), ধলা পশ্চিমপাড়া এলাকার সামসুল হক (৪৫), গাঁড়াডোব কুঠিপাড়ার সাবারুল ইসলাম (২৬), একই গ্রামের পুকুরপাড়ার আব্দুস সালাম (২৭), ধানখোলা গ্রামের আব্দুল কুদ্দুছ (৫৮) ও মাইলমারী গ্রামের সেকেন্দার আলী (৩৫) এবং মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মিজানুর রহমান (৩৮), আলিমুল ইসলাম (৩২), আতাবুল ইসলাম (২৮) ও একই গ্রামের আব্দুল আজিজ (৫৬)। খুলনা: খুলনায় জামায়াত-শিবিরের ৫নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।রোববার রাত পৌনে ১২টার দিকে নগরীর পশ্চিম টুটপাড়া মাওলার মোড়ের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- শিবির কর্মী আব্দুল আলিম, সাজিদ ও মানাজির এবং জামায়াত নেতা ওলিউর রহমান ও আব্দুল কাদের। কক্সবাজার: নাশকতার আশঙ্কায় ২য় দফায় কক্সবাজারে ২০ দলীয় জোটের আরো ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।রোববার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত কক্সবাজার সদর, রামু, উখিয়া, চকরিয়া, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ২ জন জামায়াতের কর্মী আর বাকি ১২ জন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। নোয়াখালী: ৫ জানুয়ারিকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা ও সব ধরনের নাশকতা এড়াতে নোয়াখালীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। যশোর: যশোরে বিএনপি-জামায়াতের ৩৯ কর্মীসহ ৮১ জনকে আটক করেছে পুলিশ। রোববার রাতভর জেলার আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। যশোর জেলা পুলিশের মুখপাত্র এএসপি রেশমা শারমীন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের মধ্যে বিএনপির ২৯ ও শিবিরের ১০ কর্মী রয়েছে। বাকিরা বিভিন্ন মামলার আসামি। নড়াইল: নড়াইলে নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের ৭ কর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার সকালে তাদের আটক করা হয়। পুলিশ কন্ট্রোল রুম সূত্র থেকে জানা গেছে, সকালে নড়াইল সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের ৪ ও বিএনপির ৩ কর্মীকে আটক করা হয়েছে কুষ্টিয়া: নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক জানান, নাশকতার আশঙ্কায় সদর থানা পুলিশ ১০, কুমারখালী থানা পুলিশ ২, খোকসা থানা পুলিশ ২, মিরপুর থানা পুলিশ ১, ভেড়ামারা থানা পুলিশ ১, ইবি থানা পুলিশ ৩ ও দৌলতপুর থানা পুলিশ ৪ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে। চাঁদপুর: চাঁদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার সকাল ৯টায় পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক নেতাকর্মীদের মধ্যে একজন জামায়াত ও ২০ জন বিএনপি নেতাকর্মী রয়েছে। এদের মধ্যে চাঁদপুর মডেল থানা ৪ জন, ফরিদগঞ্জে ৬, হাজীগঞ্জে ২, কচুয়ায় ৪, মতলব উত্তরে ২ ও শাহরাস্তি থেকে ৩ জনকে আটক করা হয়। পুলিশ জানায়, ৫ জানুয়ারির সমাবেশকে কেন্দ্র করে যে কোনো সময় তারা নাশকতা করতে পারে। এ কারণে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব নেতাকর্মীদের আটক করা হয়। এমকে


No comments:

Post a Comment