দুপুরের পর বের হবেন খালেদা, জমায়েত হলে পথেই সমাবেশ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুপুরে বের হবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল। তিনি বলেন, ‘দুপুরে দেশনেত্রী গুলশানের কার্যালয় থেকে বের হয়ে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাবে। পথে যেখানে লোক সমাগম হবে, সেখানেই তিনি কথা বলবেন।’ সোমবার ৫ জানুয়ারি বিতর্কিত নির্বাচনের বছরপূর্তি। এ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ও বিএনপির পাল্টা কর্মসূচিতে সৃষ্টি হয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। ইতোমধ্যে ডিএমপি রাজধানীতে সভা-সমাবেশ ও জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে। কর্মসূচি ঠেকাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের সামনে অন্তত ১৩টি বালু ও ইট ভর্তি ট্রাক রাখা হয়েছে। শনিবার রাত থেকে কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন খালেদা জিয়া। কার্যালয় ঘিরে কয়েক স্তরের পুলিশি অবস্থান রয়েছে। বেলা ১১টার দিকে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল গুলশান কার্যালয়ের সামনে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, দুপুরে বের হওয়ার চেষ্টা করবেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘দুপুরে বের হয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের দিক যাবেন। পথে যেখানেই লোক সমাগম হবে সেখানেই কথা বলবেন তিনি।’ মন্তব্য
No comments:
Post a Comment