যশোরে জামায়াত-বিএনপির ৮২ নেতাকর্মী আটক যশোর করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ০৫ জানুয়ারি, ২০১৫ ১১:১৬:৩৭ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবসহ জামায়াত- বিএনপির ৮২ নেতাকর্মীকে আটক করেছে যশোর পুলিশ। সোমবার সকালে বাঘারপাড়া উপজেলা এলাকা থেকে ডিবি পুলিশের একটি বিশেষ টিম নাশকতা সৃষ্টির অভিযোগে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে আটক করে বলে জানিয়েছেন ডিবি পুলিশেরওসি মনিরুজ্জামান। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় পুলিশ যশোর জেলার আট উপজেলা এলাকা থেকে আরো ৮১ জন জামায়াত ও বিএনপির নেতা-কর্মীকে নাশকতা সৃষ্টির অভিযোগে আটক করে। যশোরের সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন জানান, আটককৃতদের মধ্যে ৩১ জন বিএনপি ও ৫০ জন জামায়াতের নেতাকর্মী রয়েছে। আটককৃতদের আজ দুপুরে আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশের এই মুখপাত্র। কেএইচ
No comments:
Post a Comment