Tuesday, January 6, 2015

হাইকোর্টে ফখরুলের জামিন আবেদন:RTNN

হাইকোর্টে ফখরুলের জামিন আবেদন নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা:  চার মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে তার পক্ষে এ জামিন আবেদন করেন তার আইনজীবীরা। দুপুরের পর বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজের নেতৃত্বাধীন বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে বলে জানিয়েছেন ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন। চারটি মামলার মধ্যে তিনটি পল্টন থানা
য় আর একটি মতিঝিল থানায় দায়ের করা হয়। ফখরুল ছাড়াও এদিন হাইকোর্টে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার তিন মামলা এবং বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের তিন মামলারও জামিন আবেদন করা হয়েছে হাইকোর্টে। বিএনপির আইনজীবীরা জানিয়েছেন, জামিনের আবেদনের সময় আবেদনকারীর আদালতে উপস্থিত থাকার নিয়ম থাকলেও যেহেতু ফখরুল প্রেসক্লাবে অবরুদ্ধ আছেন তাই তাকে আইনি সুরক্ষা দিয়ে হাইকোর্টে নিয়ে আসার জন্য আবেদন করতে পারেন তার আইনজীবীরা। মন্তব্য      


No comments:

Post a Comment