ইটিভি চেয়ারম্যানের ৭ দিনের রিমান্ড আবেদন নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামকে ডিবি কার্যালয় থেকে সিএমএম কোর্টে নেওয়া হয়েছে। সেখানে তার ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। মঙ্গলবার দুপুর ৩টা ২০ মিনিটের দিকে দিকে সিএমএম আদালতে নেওয়া হয়। এর আগে মঙ্গলবার ভোরে ইটিভি কার্যালয়ের নিচ থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আবদুস সালামকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, ‘পর্নোগ্রাফি আইনে ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা একটি মামলায় আবদুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে।’ গত বছরের ১৭ নভেম্বর মামলাটি দায়ের করেন রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা কানিজ ফাতেমা। মন্তব্য নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: পর্নোগ্রাফি আইনে গ্রেপ্তার বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির (ইটিভি) চেয়ারম্যান আবদুস . . . বিস্তারিত নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: শ্বাসরুদ্ধকর পরিবেশে একটি দিন কাটাল বাংলাদেশের মানুষ। সবার অপলক দৃষ্টি ছিল গুলশানে বিএনপি . . . বিস্তারিত
No comments:
Post a Comment