কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনাল এলাকা স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ৩০ ডিসেম্বর, ২০১৪ ০৯:৩৮:৪৭ মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার ভোর থেকেই ট্রাইব্যুনালসহ এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও র্যা ব সদস্য মোতায়েন করা হয়েছে। ট্রাইব্যুনাল ফটকের সামনের সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে পুলিশের সাঁজোয়া যান এপিসিও। কদম ফোয়ারা থেকে শুরু করে হাইকোর্টের প্রধান ফটক, মৎস ভবন মোড়, ট্রাইব্যুনালের প্রধান ফটকসহ গোটা এলাকায় পুলিশ, র্যা বের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন। তৎপর রয়েছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থারা সদস্যরাও। ট্রাইব্যুনাল এলাকা দিয়ে কোনো যানবাহনের গতি-প্রকৃতি সন্দেহ হলে তল্লাশিও চালানো হচ্ছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি আমরা। কোনো নাশকতা যেন না হয় সেজন্য সাধারণ পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও আইন-প্রয়োগকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। জেএ
No comments:
Post a Comment