Monday, November 10, 2014

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি আর নেই:Time News

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি আর নেই স্টাপ রিপোটার টাইম নিউজ বিডি, ১০ নভেম্বর, ২০১৪ ১৫:৩৭:২৬ জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেন আর নেই। সোমবার বিকাল ২টা ৫৫ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থপতি ও কবি রবিউল হুসাইন। ১৯৫২ সালের ৫ মে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ীর দামপাড়া গ্রামে
জন্মগ্রহণ করেন মইনুল হোসেন। ১৯৭০ সালে তিনি বাংলাদেশ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্যবিদ্যা বিভাগে ভর্তি হন। ১৯৭৬ সালে তিনি প্রথম শ্রেণীতে স্নাতক পাস করেন। ১৯৭৬ সালের এপ্রিল মাসে EAH Consultant Ltd-এ জুনিয়র স্থপতি হিসাবে যোগ দেন। কয়েক মাস পর চাকরি ছেড়ে ওই বছরের আগস্টে যোগ দেন ‘বাংলাদেশ কনসালট্যান্ট লিমিটেড'-এ। ১৯৭৮ সালে বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগ মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদের স্মৃতি ধরে রাখার জন্য সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। এরপর নকশা আহ্বান করা হয়। তখন ২৬ বছরের তরুণ স্থপতি মইনুল স্মৃতিসৌধের নকশা জমা দেন। মোট ৫৭ জন প্রতিযোগী স্মৃতিসৌধের ডিজাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তার মধ্যে স্থপতি মইনুল হোসেনের ডিজাইনটি শ্রেষ্ঠ বিবেচিত হয়। অবশেষে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখান মইনুল হোসেন। জেডআই/জেআই

No comments:

Post a Comment