Monday, November 10, 2014

মার্কিন ড্রোন নকল করলো ইরান:Time News

মার্কিন ড্রোন নকল করলো ইরান আন্তর্জাতিক ডেস্ক টাইম নিউজ বিডি, ১০ নভেম্বর, ২০১৪ ২০:২৯:০৩ যুক্তরাষ্ট্রের ড্রোনের হুবহু একটি ড্রোন উড়িয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরনার দাবি, মার্কিন গোয়েন্দা ড্রোনের অবিকল একটি ড্রোন সোমবার আকাশে উড়িয়েছে ইরান। ২০১১ সালের ডিসেম্বরে আরকিউ-১৭০ নামের মার্কিন একটি গোয়েন্দা ড্রোন জব্দ করে ইরান। ড্রোনটি নিখোঁজ
হওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র বলেছিল, আফগানিস্তানে (ইরানের প্রতিবেশি দেশ) মিশনের সময় এটি অদৃশ্য হয়ে যায়। ইরনাকে ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেহ বলেন, ‘ড্রোনটি পাওয়ার পর আমরা ঠিক করেছিলাম, আরকিউ-১৭০ এর অবিকল একটি ড্রোন আমরাও বানাবো এবং এই বছরের শেষের দিকে উড়াব। এখন সেটাই সত্যি হয়েছে।’ হাজিজাদেহ বলেন, ‘ড্রোনটির একটি ভিডিওচিত্র শিগগিরই ছাড়া হবে।’ ড্রোন ওড়ানোর খবরে আনন্দ প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেন, ‘আজকের দিনটা আমার জন্য বড়ই আনন্দের। কখনও এই দিনকে ভোলা যাবে না।’ ২০১১ সালের ডিসেম্বরে জব্দ করলেও চলতি বছর মে মাসে মার্কিন ড্রোন উদ্ধারের খবর প্রকাশ করেছিল ইরান।ড্রোনটি নিয়ে গবেষণা করে এর প্রযুক্তিটি প্রথমে জেনে নেন ইরানি কমান্ডাররা। এরপর দেশীয় প্রতিরক্ষা শিল্পের জ্ঞানের উন্মেষ ঘটান নিজেদের তৈরি ড্রোনে। এর আগে যুক্তরাষ্ট্র দাবি করেছিল, ইরান চাইলেও ড্রোনের কলাকৌশল উদ্ধার করতে পারবে না। জেআই  

No comments:

Post a Comment