হয়তো কল্পনাও করতে পারেননি যে কোনো উইকেট না হারিয়ে দুটি সেশন পার করতে পারবে তার দল। কিন্তু সেই কাজটিই করে দেখালেন তামিম ও ইমরুল। সেঞ্চুরি করেছেন উভয়ই। করেছেন ২২৪ রানের জুটি। এতে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তারা। এর আগে ২০১০ সালে লর্ডসে ১৮৫ রানের রেকর্ডও গড়েছিলেন তারা। এটি জিম্বাবুয়ের বিপক্ষেও সর্বোচ্চ রানের জুটি। খুলনা টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা তামিম নিজ শহরের মাঠে এসেও সেঞ্চুরি করলেন। ১৫০ বলে ১৪টি বাউন্ডারি একটি ছক্কায় ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। এরপর ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পান ইমরুল। ১৯৭ বলে নয়টি চার ও দুটি ছক্কায় ১০৩ রান করেন তিনি। তবে দিন শেষ হওয়ার আগে সাজঘরে ফিরে যান এই দুই ব্যাটসম্যান। সিকান্দার রাজার বলে মাসাকাদজার হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ১০৯ রান করেন তামিম। এরপর মাসাকাদজার বলে সাজঘরে ফিরে যান ১৩০ রান করা ইমরুল। উদ্বোধনী জুটির পর আলো ছড়িয়েছেন ওয়ানডাউনে নামা মুমিনুল হক। ৪৬ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গে পাঁচ রান নিয়ে এদিনের খেলা শেষ করেন মাহমুদুল্লাহ। জেডআই
Thursday, November 13, 2014
চট্টগ্রাম টেস্টেও দাপট বাংলাদেশের:Time News

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment