Thursday, November 13, 2014

বলিউডের চলচ্চিত্রে পাক সুন্দরী কুবরা খান:RTNN

বলিউডের চলচ্চিত্রে পাক সুন্দরী কুবরা খান বিনোদন ডেস্ক আরটিএনএন লন্ডন: বলিউডে পর্দায় এবার ফুটে উঠবে পাকিস্তানি সৌন্দর্য।  বলিউডে পা রাখতে যাচ্ছেন পাকিস্তানের লাস্যময়ী নায়িকা কুবরা খান। পাকিস্তানি এই মডেল ও অভিনেত্রীকে ‘ওয়েলকাম টু করাচি’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে। ছবিটিতে কুবরা খান ছাড়াও দেখা যাবে আরশাদ ওয়ারসি ও জ্যাকি ভাগানিকে। ‘ওয়েলকাম টু করাচি’ মূলত দুই ভারতীয় পর্যটকের গল্প। যারা করাচি ঘু
রতে গিয়ে রাজনৈতিক সহিংসতায় আটকে পড়েন, কারণ তাদের কাছে ভ্রমণের সঠিক কাগজপত্র পত্র ছিল না। এই অবস্থা থেকে কিভাবে তারা আবার ভারতে ফিরে আসে তাই নিয়েই এই ছবির গল্প। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী বছর। এর আগে পরিচালক ভাসু ভাগানি চলচ্চিত্রটির জন্য নার্গিস ফাখরীকে নিতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন ললিউড অভিনেত্রী কুবরা খানকে নেয়ার সিদ্ধান্ত নেন। কুবরা খান যেমন গর্জিয়াস তেমনি হিন্দি, উর্দু ও ইংরেজি ভাষায় তার বেশ দখল রয়েছে। মন্তব্য  

No comments:

Post a Comment