Wednesday, November 12, 2014

সাত খুনের তদন্ত থেকে সিআইডি বাদ:RTNN

সাত খুনের তদন্ত থেকে সিআইডি বাদ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের অনুসন্ধান থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অব্যাহতির আবেদন মঞ্জুর করেছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ সোমবার এই আবেদন মঞ্জুর করে আদেশ দেয়। একদিন আগে আদেশ হলেও বিষয়টি জানাজানি হয় আজ মঙ্গলবার। পরে ডেপুটি এটর্নি জেনারেল এসএম নাজমুল হকও
সাংবাদিকদের এ খবরের সত্যতা স্বীকার করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দুটি সংস্থা একই সঙ্গে সমান্তরালভাবে একটি ঘটনার তদন্ত করতে পারে না- এই যুক্তি দেখিয়ে গত ৫ মে হাইকোর্টে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। সাত খুনের ঘটনায় সিআইডির তদন্ত বন্ধের ওই আবেদন নাকচ করে হাইকোর্টের একটি বেঞ্চ গত ১০ জুলাই আগের আদেশে সামান্য পরিবর্তন আনে। নতুন আদেশে সিআইডিকে ‘ইনভেস্টিগেশন’ এর পরিবর্তে ‘ইনকয়ারি’ করতে বলা হয়। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে এ বিষয়ে তাদের দুটি আবেদনের নিষ্পত্তি করে আপিল বিভাগ সিআইডিকে তদন্ত থেকে বাদ দেয়। আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। ডেপুটি এটর্নি জেনারেল এসএম নাজমুল হক তার সঙ্গে ছিলেন। উল্লেখ্য, চলতি বছরের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে ছয়জনের লাশ, পরদিন আরেকজনের লাশ পাওয়া যায়। নারায়ণগঞ্জের সাত অপহরণ ও খুনের ঘটনায় নিহত প্যানেল মেয়র নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে নূর হোসেনকে প্রধান আসামি করে অজ্ঞাত ১০/১২ জনের নামে মামলা করেন। আর আইনজীবী চন্দন সরকারের পক্ষেও তার জামাতা বাদী হয়ে আরেকটি মামলা করেন। গোয়েন্দা পুলিশ (ডিবি) চাঞ্চল্যকর এই ঘটনা তদন্তের থাকলেও এক স্বতঃপ্রণোদিত আদেশে হাইকোর্টের একটি বেঞ্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগকেও (সিআইডি) এই তদন্তের দায়িত্ব দেয়। বলা হয়, মূল তদন্ত ডিবিই করবে, সিআইডি করবে ছায়া তদন্ত। আগামী বৃহস্পতিবার এ বিষয়ে হাইকোর্টে শুনানির তারিখ নির্ধারিত রয়েছে। এছাড়া হাইকোর্টের আদেশে সাত খুনের ঘটনা তদন্তে গঠিত সার্বিক তদন্ত কমিটি সোমবার এবং র‌্যাবের পক্ষ থেকে মঙ্গলবার দুটি অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়া হয়েছে। মন্তব্য নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাঈনুল হোসেন আর নেই (ইন্না লিল্লাহে... রাজিউন)। মৃত্যুকালে ত . . . বিস্তারিত নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে করা সংবিধানের ষোড়শ সংশোধনী কেন বাতিল ঘোষণা কর . . . বিস্তারিত  

No comments:

Post a Comment