Wednesday, November 12, 2014

ভারতে বন্ধ্যাত্বকরণে গিয়ে ৮ নারীর মৃত্যু:RTNN

ভারতে বন্ধ্যাত্বকরণে গিয়ে ৮ নারীর মৃত্যু আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন বিলাসপুর: ভারতে একটি বন্ধ্যাত্বকরণ ক্যাম্পে অপারেশন করার পর আটজন নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন নারীর অবস্থা সংকটাপূর্ণ বলে জানা গেছে। বিনামূল্যের এই ক্যাম্পটির আয়োজন করা হয় ছত্তিশগড়ের বিলাসপুর জেলায়, যেখান থেকেই নির্বাচিত হয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন অমর আগরওয়াল। বিনামূল্যে ‘পরিবার পরিকল্পনা’ ক্যাম্পের অ
ংশ হিসেবে শনিবার এই মহিলাদের অপারেশন করা হয়। সোমবার দুপুরে তারা প্রচণ্ড জ্বর ও ব্যথা অনুভব করেন। এরপর সন্ধ্যার দিকে আটজন নারী মৃত্যুর কোলে ঢোলে পড়েন। জেলা কমিশনার সনমানি বড়ুয়ার বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ‘বন্ধ্যাত্বকরণে যেসব নারীর অপরারেশন করা হয়, সোমবার থেকে তাদের নাড়ির স্পন্দন কমতে থাকে। এর সঙ্গে শুরু হয় বমি ও অন্যান্য উপসর্গ।’ তিনি জানান, এ ঘটনায় আরো ৬৪ জন নারীকে দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। জানা গেছে, বিলাসপুরের পেন্ডারি এলাকায় সরকার পরিচালিত নেমি চাঁদ হাসপাতালে পাঁচ ঘণ্টায় প্রায় ৮০ জন নারীকে বন্ধ্যাত্বকরণে অপারেশন করা হয়। মাত্র একজন সহকারীকে নিয়ে এই অপারেশন পরিচালনা করেন শুধুমাত্র একজন চিকিৎসক। বিলাসপুর রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে অবস্থিত। এ ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তারা কোনো ধরনের অবহেলার কথা অস্বীকার করেছেন। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অভিযোগ করেছে, লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়ে তাড়াহুড়োর মধ্যে একদিনে অনেকগুলো অপারেশন করা হয়েছে, যা তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ঘটনা তদন্তে সরকারের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, ভারতের বিলিয়ন-প্লাস জনসংখ্যা নিয়ন্ত্রণে প্রতিবছর অক্টোবর ও ফেব্রুয়ারিতে বৃহত্তর এই কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে। এই অস্ত্রোপচারে অংশ নেয়া প্রত্যেক নারীকে সরকারের তরফ হতে ১,৪০০ রুপি প্রদান করা হয়। সিনিয়র একজন কংগ্রেস নেতা এক টুইটার বার্তায় বলেন, ‘ছত্তিশগড়ে বন্ধ্যাত্বকরণ ক্যাম্পে ৮ জন নারীর মারা যাওয়ার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সরকারকে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে। কল্পনাও করতে পারি না কেমন করে এমন ঘটনা ঘটতে পারে এবং তাও স্বাস্থ্যমন্ত্রীর আসনে! তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।’ সরকারের পক্ষ থেকে নিহত নারীদের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং হাসপাতালে চিকিৎসাধীন নারীদের ৫০ হাজার রুপি দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। সূত্র: এএফপি, বিবিসি, এনডিটিভি মন্তব্য  

No comments:

Post a Comment