Wednesday, November 12, 2014

ঢাবিকে ছাত্রলীগমুক্ত করার ঘোষণা প্রধানের:RTNN

ঢাবিকে ছাত্রলীগমুক্ত করার ঘোষণা প্রধানের নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: একাত্তরে যেভাবে দেশকে দখলদার মুক্ত করেছিলাম, সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কেও আবার দখলদার ছাত্রলীগমুক্ত করার ঘোষণা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান। তিনি বলেন, ‘যেখান থেকে বাংলাদেশের সকল আন্দোলনের সূচনা হয়েছে আজকে সেই বিশ্ববিদ্যালয় দখলদারদের কবলে। এ বিশ্ববিদ্যালয়কে দখলদার মুক্ত করতেই হবে।’
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাগপা ছাত্রলীগ’ আয়োজিত রাষ্ট্রদ্রোহী, ধর্মদ্রোহী-আওয়ামী ছাত্রলীগ দখলদার মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় চাই এবং অবিলম্বে ডাকসুর নির্বাচনের দাবিতে ছাত্র সমাবেশে প্রধান এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বোন লাঞ্ছিত হয়। একাত্তর সালে যেভাবে হানাদারদের তাড়িয়ে দেয়া হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ তাড়াতে প্রয়োজনে আমরা আবার একই পন্থা অবলম্বন করব।’ জাগপা ছাত্রলীগের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন- জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ঢাকা মহানগরীর সভাপতি আসাদুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের সভাপতি ইলিয়াস আতহারী, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আলম চৌধুরী রাজীব প্রমুখ। মন্তব্য  

No comments:

Post a Comment