Wednesday, April 22, 2015

আলীগ প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করছে ডিএমপি:Time News

আলীগ প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করছে ডিএমপি স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২২ এপ্রিল, ২০১৫ ১১:০১:৪৯ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে সরকারদলীয় বিদ্রোহী প্রার্থীদেরও জনপ্রিয়তা যাচাই-বাছাই করছে সরকারের আইনশৃংখলা রক্ষাকারী এই প্রতিষ্ঠানটি। ডিএমপির অপারেশন (অপস) বিভাগের পক্ষ থেকে ইতিম
ধ্যে একটি ফরম দেয়া হয়েছে ৮টি ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনারদের (ডিসি) কাছে। ডিসিরা ওই ফরম দিয়েছেন তাদের অধীনস্থ থানাগুলোর অফিসার ইনচার্জদের (ওসি)। কয়েক দিন আগেই ওসিদের কাছে দুই সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত বা বিদ্রোহী প্রার্থীদের জনপ্রিয়তার সম্পর্কে তথ্য চাওয়া হয়। ফরমে প্রত্যেক প্রার্থীর জনপ্রিয়তা ১০০ স্কেলের (নম্বর) মধ্যে শতকরা কত? তার উত্তর জানাতে বলা হয়। তবে ওই ফরমে ডিএমপির কোনো কর্মকর্তার স্বাক্ষর নেই। সংশ্লিস্ট এলাকার পুলিশি তথ্যের ওপর ভিত্তি করে কিছু ওয়ার্ডে শেষ মুহূর্তে আওয়ামী লীগের দলীয় সমর্থন রদবদল হতে পারে বলে অনেকেই ধারণা করছেন। ইআর

No comments:

Post a Comment