Wednesday, April 22, 2015

এমপির পুরস্কার ঘোষণার পরেই ‘বন্দুকযুদ্ধ’:Time News

এমপির পুরস্কার ঘোষণার পরেই ‘বন্দুকযুদ্ধ’ ব্রাহ্মণবাড়িয়া করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ২২ এপ্রিল, ২০১৫ ০৯:৫৩:৪৬ ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত হয়েছেন। এ সময় সদর থানার ওসিসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রিভলভার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল (৩৫) হত্যাসহ মোট ১১টি মামলার আসামি বলে জানা
য় পুলিশ। এর আগে নিহত উজ্জ্বলকে ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবাইদুল মাকতাধির চৌধুরী। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার সাতবাড়িয়া নামক স্থানে একটি ব্রিক ফিল্ডে সন্ত্রাসী উজ্জ্বল অবস্থান করার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় সন্ত্রাসী উজ্জ্বল ও তার দল পুলিশের অবস্থান টের পেয়ে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে সন্ত্রাসী উজ্জ্বল গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলে বাকিরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আজাহার রহমান তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি, এ ঘটনায় সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস, এএসআই মেহেদি হাসান ও কনস্টেবল মাসুদ আহত হন। তারা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। নিহত উজ্জ্বলের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গত ৩১ মার্চ ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অজিদ কুমার দাসকে কুপিয়ে যখম করে উজ্জ্বল। এর পরেই তাকে ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবাইদুল মাকতাধির চৌধুরী। এএইচ

No comments:

Post a Comment