ইয়েমেন থেকে আরো ১৬ বাংলাদেশীকে অপসারণ স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৭ এপ্রিল, ২০১৫ ১৯:৫৭:২২ যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের রাজধানী সানা থেকে আরো ১৬ জন বাংলাদেশীকে জিবুতিতে অপসারণ করেছে ভারত। আজ মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাই কমিশন টুইট বার্তায় জানান, সোমবার তিন বাংলাদেশীকে সানা থেকে জিবুতিতে এয়ার ইন্ডিয়ার দ্বারা সরিয়ে নেয়া হয়েছে এবং আরো ১৬ বাংলাদেশীকে সড়ানো হবে। এ ছাড়াও সানায় অবস্থানরত বাংলাদেশীদেরকে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, হাদির ‘নির্বাচিত বৈধ সরকারকে রক্ষায়’ হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনে গত ২৬ মার্চ যুদ্ধ শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব দেশগুলোর জোট বাহিনী। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর অভিযানের কঠোর সমালোচনা করে আসছে ইরান। এসএইচ
No comments:
Post a Comment