Tuesday, April 7, 2015

কলের গানের মতো বিএনপি হরতাল দিয়েই গেছে: প্রধানমন্ত্রী:Time News

কলের গানের মতো বিএনপি হরতাল দিয়েই গেছে: প্রধানমন্ত্রী স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৭ এপ্রিল, ২০১৫ ১৮:৫৮:১৪ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভাঙ্গা কলের গানের ডিস্কে যেভাবে একই কথা বার বার বাজে, খালেদাও ঠিক একইভাবে হরতাল দিয়েই গেছেন। আজ (মঙ্গলবার) বিকালে গণভবনে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বিষয়ে কথা বলার সময় প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন। বিএনপি-জামায়াতের হরতালকে সমর্থন না দেয়ায় দে
শের জনগণকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার ডাকা হরতাল সফলতা পায়নি। তিনি বলেন, আমরা জনসেবা করি, জনগনের জন্য কাজ করি। তাই জনগণ আওয়ামী লীগের সাথেই আছে। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের কাজ হচ্ছে জনগণকে নিরাপত্তা দেয়া। আর সে কাজই তিনি করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে দেশের উন্নতি হয়। এ সময় তিনি আওয়ামী লীগের আমলে বিদ্যুতের ব্যাপক উৎপাদনের উল্লেখ করে বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে হাজার হাজার কোটি টাকা খাম্বার পেছনে খরচের নামে লুটপাট করেছে। তিনি দলের নেতা-কর্মীদের আসন্ন সিটি নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে সক্রিয় থাকার আহবান জানিয়ে বলেন, রাজধানী যাদের দখলে থাকে আন্দোলনও তাদের নিয়ন্ত্রনে থাকে। এমকে    


No comments:

Post a Comment