Saturday, April 25, 2015

সাব্বিরের প্রথম, সাকিবের পঞ্চম:Time News

সাব্বিরের প্রথম, সাকিবের পঞ্চম স্পোর্টস ডেস্ক টাইম নিউজ বিডি, ২৪ এপ্রিল, ২০১৫ ২২:১৫:৩৫ টি-টোয়েন্টি ক্যারিয়ারে সাব্বির রহমানের প্রথম অর্ধশতক ও অল রাউন্ডার সাকিব আল হাসানের পঞ্চম অর্ধশতকে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ৩১ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৫০ রান পূর্ণ করেন সাব্বির। ২০১৪ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া সাব্বির এই নিয়ে ষষ্ঠ ম্যাচে পঞ্চমবা
রের মতো ব্যাট হাতে মাঠে নেমেছিলেন। এরই মধ্যে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক পূর্ণ করে ৫১ রান নিয়ে অপরাজিত থাকেন। এদিকে সাব্বিরের আগে ৪৯ রান পূর্ণ করলেও পরে অর্ধশতক পূর্ণ করা সাকিব বল মোকাবিলা করেছেন ৪০ বলে। এতে কোনো ছক্কার মার না থাকলেও চারের মার রয়েছে ৯টি। শেষ পর্যন্ত ৫৭ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি। ২০০৬ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া সাকিব ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো অর্ধশতক পূর্ণ করেন। এরপর ধারাবাহিক ভাবে হেসেছিল তার ব্যাট। জাতীয় দলের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০১৪ সালের এপ্রিলে। সেই ম্যাচেই করেছিলেন ক্যারিয়ারের চতুর্থ টি-টোয়েন্টি অর্ধশতক। ৩৬ ম্যাচে ৩৬ ইনিংস ব্যাট করে পাঁচটি অর্ধশতক পেলেও একটিও সেঞ্চুরি করতে পারেননি সাকিব। সর্বোচ্চ ৮৪ রান করে আউট হয়েছিলেন তিনি। তাও এই পাকিস্তানের বিপক্ষে। জেডআই

No comments:

Post a Comment