'শান্তিচুক্তির জন্য আর আন্দোলন করতে হবে না' বান্দরবান করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ২২ এপ্রিল, ২০১৫ ১৭:০৬:৫৯ সন্তু লারমাকে শান্তিচুক্তির জন্য আর কোনো আন্দোলন করতে হবে না। এ সরকারের বাকি মেয়াদে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি ভূমি সমস্যাসহ চলমান প্রক্রিয়া সমাপ্ত করা হবে। বুধবার সকালে বান্দরবানের থানচি-আলিকদম সড়ক পরিদর্শনের সময় এসব কথা বলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন সেনাবহিনী চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল শফিকুর রহমান, ইঞ্জিনিয়ারের কোরের প্রধান আব্দুল কাদির, বান্দরবান রিজিয়ন কমান্ডার নকিব আহমেদসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা। বান্দরবানে প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ৩৩ কি.মি দৈর্ঘ্য থানচি-আলিকদম সড়ক পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সড়কটি নির্মাণ করছেন বাংলাদেশ সেনাবাহিনী ১৬ ইসিবি। মন্ত্রী বলেন, বান্দরবান পার্বত্য জেলার থানছি-আলিকদম সড়ক উদ্বোধনের জন্য আগামী মে মাসের যেকোনো দিন বান্দরবান সফরে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য, শান্তিচুক্তির বাস্তবায়নের দাবিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সভাপতি এবং আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা ১ মে থেকে অসহযোগ আন্দোলনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অচল করার ডাক দেন। জেআই
No comments:
Post a Comment