Wednesday, April 22, 2015

চীনা প্রেসিডেন্টের সঙ্গে শেখ হাসিনার বৈঠক:Time News

চীনা প্রেসিডেন্টের সঙ্গে শেখ হাসিনার বৈঠক টাইম ডেস্ক টাইম নিউজ বিডি, ২২ এপ্রিল, ২০১৫ ১৬:৫২:৪৬ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় চলমান আফ্রো-এশীয় শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল ১০টার পর সম্মেলনস্থল বালাই সিদাং জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) এ দ্বি-পাক্ষিক বৈঠক করেন তিনি। বৈঠকে দুই নেতা দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব
িষয়ে আলাপ করেন। শি জিনপিংয়ের পর শেখ হাসিনা বৈঠক করেন ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেঘবতী সুকর্নপুত্রীর সঙ্গেও। সেখানেও শেখ হাসিনা ও সুকর্নপুত্রী দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলাপ করেন। এ দুই বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব সুরাইয়া বেগম, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক, প্রধানমন্ত্রীর প্রেসসচিব একেএম শামীম চৌধুরী ও জাকার্তায় নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন।  এর আগে, বুধবার স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় জেসিসিতে আফ্রো-এশীয় শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনের আগেই শীর্ষ নেতাদের পাশাপাশি সম্মেলনস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী ও তার সঙ্গীরা। সকাল সোয়া ৯টায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ‍আয়োজক দেশের প্রেসিডেন্ট জোকো উইদোদো। সম্মেলনে অংশগ্রহণকারী শীর্ষ নেতাদের শুভেচ্ছা জানিয়ে তার দেওয়া স্বাগত ভাষণের পর ঘণ্টা বাজিয়ে তিন দিনব্যাপী শীর্ষ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়।  সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব সুরাইয়া বেগম, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও জাকার্তায় নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন।  সম্মেলন উপলক্ষে ভেন্যু ও আশেপাশের এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। অনুষ্ঠানে অংশ নেওয়া এশিয়া ও আফ্রিকার ৩৪টি দেশের পতাকা সম্মেলনে স্থান পেয়েছে। সড়কের দুই ধারও করা হয়েছে পতাকা সজ্জিত।  শীর্ষ নেতাদের সম্মেলনস্থলে পৌঁছার পথে ইন্দোনেশিয়ার স্কুলের শিক্ষার্থীদের পতাকা নেড়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়। সম্মেলনস্থল ও এর আশপাশের এলাকায় ব্যস্ত এবং আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষণ ব্যস্ততায় কাটবে বুধবার। সম্মেলন চলাকালে বেশ ক’টি দ্বি-পাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তার।   জেআই  

No comments:

Post a Comment