Monday, April 27, 2015

নির্বাচন: মোবাইল ব্যাংকিং বন্ধ রাখার নির্দেশ:আরটিএনএন

নির্বাচন: মোবাইল ব্যাংকিং বন্ধ রাখার নির্দেশ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: তিন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ভোটের দিন রাত ১২টা পর্যন্ত মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক লেনদেনের সব ধরনের সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সোমবার সার্কুলার জারি করে মোবাইল সার্ভিস প্রোভাইডার, ব্যাংক ও তাদের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানকে এই নির্দেশনা জানিয়ে দিয়েছে। এতে বলা হয়েছে, ভোটে
র দিন রাত ১২টা পর্যন্ত মোবাইল ফোনে ১০০০ টাকার বেশি রিচার্জও করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান (গভর্নর সচিবালয়) বলেন, ‘মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত গ্রাহক পর্যায়ে মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসে ক্যাশ আউট ও ক্যাশ ইন এবং এজেন্ট ও মার্চেন্ট পেমেন্ট পর্যায়ে লেনদেন বন্ধ রাখতে হবে।’ তিনি বলেন, ‘এছাড়া কেউ ১০০০ টাকার বেশি মোবাইলে রিচার্জ করতে পারবেন না।’ উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ঢাকা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট গ্রহণ হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা এই ভোট হবে। মন্তব্য      

No comments:

Post a Comment