Monday, April 27, 2015

টিএসসির ঘটনার কোন অগ্রগতি নেই:টাইমনিউজ

টিএসসির ঘটনার কোন অগ্রগতি নেই স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৭ এপ্রিল, ২০১৫ ১৩:১৭:১৯ বাংলা নববর্ষে টিএসিসিতে হাজার হাজার মানুষের সামনে ঘটে যাওয়া ঘটনার ১৭ দিন অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করা তো দূরের কথা, শনাক্ত করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় মহিলা আইনজীবী সমিতির আয়োজ
নে ‘যৌন হয়রানি প্রতিরোধে উচ্চ আদালতের নির্দেশনা এবং আইনের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। সালমা আলী বলেন, জননিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ প্রসাশনের দায়িত্বহীন বক্তব্য দেশবাসীর মধ্যে ভিষণ হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অন্যদিকে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বশীল প্রক্টরের বক্তব্য আমাদেরকে আশাহত করেছে।’ তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘নারীর অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এবং নিরাপদ যৌন হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য ও যৌন হয়রানি বন্ধে হাইকোর্টের নির্দেশনা কার্যকর করতে বিচার বিভাগ, গণমাধ্যম, শিক্ষক, কর্পোরেট সেক্টরসহ জাতীয় পর্যায়ের সকলকেই এগিয়ে আসতে হবে।’ স্বরাষ্ট্রপ্রতি মন্ত্রীর নির্দেশের পরও পুলিশ কেন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রশাসনের আচরণ প্রথম থেকেই আমাদেরকে বিস্মিত করেছে। ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য তারা অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ‘অতিতের অভিজ্ঞতায় দেখা গেছে, আমাদের দেশে উপযুক্ত বিষয় সংশ্লিষ্ট তদন্ত কমিটির কার্যক্রম হতাশাজনক। সাধারণ মানুষের ক্ষোভ আর রোষানাল এড়াতে নামমাত্র তদন্ত কমিটি গঠন করা হলেও কমিটির কার্যক্রম কয়েকদিনের মধ্যেই স্তিমিত হয়ে পড়ে। সময়ের আবর্তে সাধারণ মানুষসহ গণমাধ্যম ও সুশিল সমাজের কাছেও ঘটনার আবহ হারিয়ে যায় বলেও তিনি জানান।       সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অ্যাড. ফৌজিয়া করিম ফিরোজ, অ্যাড. হাসীনা রশিদ, অ্যাড. রেহেনা সুলতানা প্রমুখ। এমএ/এসএইচ

No comments:

Post a Comment