Monday, April 27, 2015

শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ:টাইমনিউজ

শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৭ এপ্রিল, ২০১৫ ০৭:৫০:১২ অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও বাঙালি জাতীয়তাবাদের মহান নেতা শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫৩তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬৩ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, কবরস্থানে পুষ্প অর্পণ, দোয়া ও মোনাজ
াত। ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল ৭টায় তার কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও তার আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আজ কেএম দাস লেন, টিকাটুলী জামে মসজিদ এবং শেরে বাংলার স্মৃতি বিজড়িত বাড়ি বরিশালের চাখারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ সাংস্কৃতিক আন্দোলন, ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ছাত্র পরিষদ সকালে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এসএইচ

No comments:

Post a Comment