Monday, April 27, 2015

ভূমিকম্প প্রতিরোধে একটি শহরের যা থাকা জরুরি:আরটিএনএন

ভূমিকম্প প্রতিরোধে একটি শহরের যা থাকা জরুরি নিউজ ডেস্ক আরটিএনএন ঢাকা: নেপালে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত তিন হাজার মানুষ নিহত হওয়ার পর ভূমিকম্প থেকে বাঁচার বিভিন্ন প্রসঙ্গ আলোচনায় আসছে। ভূমিকম্পের সময় বড় বড় ভবন ধসে প্রাণহানির ঘটনা বেশি ঘটে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ভূমিকম্প থেকে বাঁচতে একটি শহর পরিকল্পনায় বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হয়, যেগুলো এখনকার শহরাঞ্চলে নেই। বাংলাদেশ প্রক
ৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাকিল আকতার বলছিলেন, পরিকল্পিত নগরায়ন ছাড়া ভূমিকম্প সহনশীল নগর তৈরি করা সম্ভব না। তিনি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বলেন, এখানকার নগরায়ন যে দিকে হচ্ছে, সেটা ভূমিকম্পপ্রবণ এলাকাতেই হচ্ছে। শহরের পূর্ব এবং পশ্চিম ভাগ মূলত জলাভূমি। সুতরাং জলাভূমিতে যখন এই ধরনের কাঁপন আসবে, তখনি ভবনগুলো ভেঙে পড়বে বলে মোহাম্মদ শাকিল মন্তব্য করেন। এছাড়া বর্তমান যে প্রক্রিয়ায় পরিকল্পনা অনুমোদন করা হয়, সেটারও তিনি সমালোচনা করেন। শাকিল আকতার বলেন, ‘পরিকল্পনা অনুমোদনের প্রক্রিয়া কিছুটা ভ্রান্ত। প্রস্তাবিত রাস্তা বা প্রস্তাবিত অবকাঠামোর ওপর আমরা বর্তমানে প্লান অনুমোদন করছি, বাস্তবে সেটা আছে কি নেই সেটা চিন্তা করছি না। ফলে দুর্ভাগ্যবশত যদি ভূমিকম্প হয়, তাহলে জরুরি সাহায্য পৌঁছানোর মত কোনো অবস্থা থাকবে না।’ ভূমিকম্প থেকে বাঁচার জন্য একটি শহরের প্রস্তুতির মধ্যে শহরের ভবনগুলো বিশেষ করে জরুরি সাহায্য যেমন হাসপাতাল, দমকল বাহিনীর ভবনগুলো ভূমিকম্প নিরোধক করতে হবে। শহরের মাঝে মাঝে খোলা মাঠ এবং খোলামেলা জায়গার খুব প্রয়োজন রয়েছে। শুধুমাত্র ভূমিকম্পের সময় আশ্রয়স্থল নয়, পরবর্তী আফটার শকের সময়গুলোতে সেখানে আশ্রয় নেওয়ার জন্য কয়েকটি বাড়ি পরপর খোলা জায়গার বিকল্প নেই। কিন্তু শহরগুলোতে বর্তমানে এই ধরনের চিত্র নেই, যেটা খুব উদ্বেগের বিষয় বলে শাকিল আকতার মনে করেন। সূত্র: বিবিসি বাংলা মন্তব্য নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ কোটি টাকা মূল্যের ১২ কেজি স্বর্ণ জব্দ করেছে . . . বিস্তারিত নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: রাজধানীর মোহাম্মাদপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপপরিচালক শীতাংশু শেখর বি . . . বিস্তারিত            

No comments:

Post a Comment