ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে একটি ‘ভুঁইফোড়’ সংগঠনের নামে সর্বাধিক এক হাজার পর্যবেক্ষক অনুমোদন দেয়ার বৈধ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। রোববার রাতে এক জরুরি সংবাদ ব্রিফিঙে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এই প্রশ্ন তুলেন তিনি বলেন, ‘‘এবারের সিটি নির্বাচনে পর্য্ বেক্ষক তালিকায় অধিকার ও সুজনের মতো সংস্থার নাম নেই। ‘মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা- মওসুস’ এর নামে একটি অজানা, অচেনা ও ভুঁইফোড় সংগঠনের নামে উত্তরে ৫০০ এবং দক্ষিণে ৫০০ জন অর্থাৎ মোট ১০০০ জনকে পর্যবেক্ষক হিসেবে নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে। এটা একটি দুরভিসন্ধিমূলক কাজ বলে আমরা মনে করি।’’ কিসের ভিত্তিতে এরকম একটি সংগঠনকে পর্যবেক্ষক হিসেবে তালিকাভুক্ত করা হলো, তার ব্যাখ্যাও নির্বাচন কমিশনের কাছে দাবি করেছেন তিনি। গুলশানের কার্যালয়ে এই জরুরি সংবাদ ব্রিফিং হয়। ব্রিফিয়ের আগে দলের সহদপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিনও দলের এই সংক্রান্ত অভিযোগের চিঠি নির্বাচন কমিশনের দিয়ে আসে। উত্তরের মেয়র প্রার্থীর প্রধান সমন্বয়কারী ও দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ অভিযোগ করে বলেন, ‘‘সিটি নির্বাচনে পর্যবেক্ষকের এবার যে তালিকা করা হয়েছে, তাতে ফেমার মতো সংগঠনের ১০ জন, ডেমোক্রেসি ওয়াচের ৫৭ জন, জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ-জানিপপ ২৫ জন, খান ফাউন্ডেশন ১১৫ জন, ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এএমসি) ৬০ জন, সোসাইটি ফর রুরাল বেসিক নীড-স্রাবন ২০ জনকে পর্যবেক্ষণের জন্য পরিচয় পত্র দেয়া হয়েছে।অনেক অজানা সংগঠনের নাম এবারে তালিকায় আছে।’’ তিনি বলেন, ‘‘আড়াই হাজারের পর্য্বেক্ষকের মধ্যে অচেনা সংগঠন মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা-মওসুস সরকারের মদদপুষ্ট একটি সংস্থা। আমরা মনে করি, এদের দিয়ে পর্যবেক্ষণ করিয়ে সরকার নির্বাচন সুষ্ঠু দেখানো নীলনকশা বাস্তবায়নের পরিকল্পনা করেছে।’’ তিনি আরো অভিযোগ করে বলেন, ‘‘আমাদের কাছে যেসব তথ্য ও উপাত্ত আসছে, তাতে দেখা যাচ্ছে- আমাদের দলের সমর্থিত প্রার্থীদের এজেন্টরা যাতে কেন্দ্রে যেতে না পারে অথবা কেন্দ্রে গেলে তাদের বের করে দেয়া যায়- তার জন্য নির্বাচন কমিশন পুলিশ ও র্যাববকে দিয়ে একটি নীলনকশা করছে। তারপরও আমরা বিশ্বাস করি, জনগণ নিরব ভোট বিপ্লবের মাধ্যমে এর জবাব দেবে।’’ সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, সা্বেক সাংসদ আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। নতুন বার্তা/এসএ
No comments:
Post a Comment