
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলন সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “তিনি (খালেদা জিয়া) মিথ্যার ফুলঝুরি দিয়ে গেছেন। মিথ্যা কথা উনি চমৎকারভাবেই বলতে পারেন।”
রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের সংবাদ সম্মেলনের দুই ঘণ্টার ব্যবধানে গণভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
px">
জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হরতাল-অবরোধে নাশকতায় মানুষ হত্যার ঘটনাগুলো তুলে ধরে শেখ হাসিনা বলেন, “খালেদা জিয়া আন্দোলনের নামে মানুষ যেভাবে পোড়াল, যে জঘন্য কাজ, বিশ্বে কোথাও কি কেউ দেখেছে? উনি যে মানুষকে পোড়ালেন তিনি আবার মানুষের কাছে ভোট চান কিভাবে? কোন মুখে ভোট চান? লজ্জাও তো লাগে।”
খালেদার জিয়া রাজনৈতিক সমঝোতা চাওয়ার যে কথা সংবাদ সম্মেলনে বলেছেন, তার প্রতিক্রিয়ায় শেখ হাসিনা বলেন, “নির্বাচনের আগে আমি ফোন করেছিলাম, উনি ছয় ঘণ্টা পর ফোন ধরলেন, উনার যে কথা, আমার এই জীবনে এই রকম মুখ ঝামটা, ঝাড়ি আর খাইনি।”
হাসিনা বলেন, “উনার ছেলে মারা গেল, আমি গেলাম সহানুভূতি জানাতে। আমি গেলাম, আমি নামতে পারলাম না, উনার গেটে তালা। আমাকে ঢুকতে দিল না, ভেতরে অনেক লোকজন ছিল, একটুকু ভদ্রতাও তো দেখায়নি।”
সাম্প্রতিক ইন্দোনেশিয়া সফর নিয়ে এই সংবাদ ডাকা হলেও প্রধানমন্ত্রীর বক্তব্যের পর এক সাংবাদিক তার কাছে খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানতে চান।
নতুন বার্তা/জিহ
No comments:
Post a Comment