Showing posts with label নতুন বার্তা. Show all posts
Showing posts with label নতুন বার্তা. Show all posts

Monday, June 22, 2015

‘নির্মোহভাবে দায়িত্ব পালনে ব্যর্থ দুদক’ :নতুন বার্তা

ঢাকা: বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি- দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতি নির্মূলে শাসকদলীয় দৃষ্টিভঙ্গির বাইরে নির্মোহভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। শাসকদলের নেতাদের জন্য দুদকের ক্লিন সার্টিফিকেট আর বিরোধীদের জন্য চার্জশিট-এক যাত্রায় দুই ফল কোনোভাবেই কাম্য নয়।” দলের সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বল

কাজে যোগ দিয়েই নিয়োগ, ভিসির কার্যালয়ে তালা :নতুন বার্তা

শাবিপ্রবি: ছুটি শেষ হওয়ার একদিন আগেই কাজে যোগ দিয়ে প্রক্টরসহ প্রশাসনের চারটি পদে নিয়োগ দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. আমিনুল হক ভূঁইয়া। প্রতিবাদে বিশ্ববিদ্যালয় সরকার সমর্থক শিক্ষকদের একাংশ ভিসির কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। ফলে ভিসি ও রেজিস্ট্রার দপ্তরের কর্মকর্তা, কর্মচারীরা কার্যালয়ের ভেতরে ঢুকতে পারেননি। সকাল সাড়ে ১০টার দিকে শেষ

বাংলাওয়াশের গর্জনের সামনে বিপন্ন ব্র্যান্ড ধোনি :নতুন বার্তা

কলকাতা: ‘বাংলাওয়াশের গর্জনের সামনে বিপন্ন ব্র্যান্ড ধোনি’- এই শিরোনামে ভারতের কলকাতার আনন্দবাজার পত্রিকা আজ প্রতিবেদন ছেপেছে। আনন্দবাজার মুস্তাফিজকে ভারতের জন্য ‘মৃত্যুদূত’ হিসেবে উল্লেখ করেছে। আনন্দবাজারের প্রতিবেদন: হিংস্র মুখগুলো ঝুঁকে পড়ছে রেলিং ধরে, মাঠ দিয়ে মহেন্দ্র সিংহ ধোনিকে হেঁটে আসতে দেখে গলার শিরা ফাটিয়ে ততধিক বাড়ছে বিদ্রুপের ‘মওকা, মওকা..’ চিৎকার। শান্ত ভারত অধিনায়ক ওপরে তাকালেন একবার

গন্ধ শুঁকে খুঁজে নাও তোমার ছেলেদের... :নতুন বার্তা

  চুরমার বাড়িঘর৷ আগুনে কালো হয়ে যাওয়া ট্রাক৷ সূর্যপোড়া হাওয়ায় বারুদের গন্ধ৷ রাস্তার ফাঁকেফোকরে লুকিয়ে থাকা ল্যান্ড মাইন৷ শহরের নাম কান্দাহার৷ এই শহরের রাস্তাতেই ঘুরে বেড়ান মালিক আবদুল হাকিম৷ তার হলুদ ট্যাক্সিটি নিয়ে৷ কপালে গাঢ় হয়ে আসা বলিরেখা, দীর্ঘ সাদা দাড়ি, বয়স ষাটের অন্য পারে৷ তার ট্যাক্সির পিছনের ডালাটি খুললে হয়তো দেখা যাবে একটি কালো ব্যাগ৷ অথবা ছোটো একটি কাঠের বাক্স৷ কালো ব্যাগটি তালেবান ও স

Sunday, June 21, 2015

নাসিরের শিকার কোহলি :নতুন বার্তা

ঢাকা: ইনিংসের দ্বিতীয় বলেই রোহিত শর্মাকে হারিয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত। দ্বিতীয় উইকেটে বিরাট কোহলি ও শেখর ধাওয়ানের ৭৪ রানের জুটিতে বিপদ কাটিয়ে উঠে দলটি। তবে বাংলাদেশকে আবারও উল্লাসের উপলক্ষ এনে দিয়েছেন নাসির হোসেন। কোহলিকে এলবির ফাঁদে ফেলেন এই অফ স্পিনার। তিনি ২৩ রান করেন। ৭৪ রানে দুই উইকেট হারালো ভারত। ইনিংসের দ্বিতীয় বলেই রোহিত শর্মা (০) মোস্তাফিজের বলে পয়েন্টে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন।

রোহিতকে ফেরালেন মোস্তাফিজ :নতুন বার্তা

ঢাকা: সিরিজের দ্বিতীয় ম্যাচেও মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই রোহিত শর্মাকে (০) সাজঘরে পাঠিয়েছেন এই তরুণ। পয়েন্টে লো ক্যাচ নিয়েছেন সাব্বির রহমান। স্কোর বোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই প্রথম উইকেট হারালো ভারত।   সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসভাগ্যের খেলায় জিতেছে ভারত। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতীয়

টস জিতে ব্যাটিংয়ে ভারত :নতুন বার্তা

ঢাকা: সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসভাগ্যের খেলায় জিতেছে ভারত। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় দলে একাদশে তিনটি পরিবর্তন এসেছে। প্রথম ওয়ানডেতে খেলা আজিঙ্কা রাহানে, উমেশ যাদব ও মোহিত শর্মা একাদশ থেকে বাদ পড়েছেন। তাদের জায়গায় একাদশে এসেছেন আম্বাতি রাইডু, আকসার প্যাটেল ও ধাওয়াল কুলকার্নি। বাংলাদেশের একাদশ অবশ্য অপরিবর্তিত রয়েছে। তবে এই ম্যাচে উইকেটকিপ

চুক্তিভিত্তিক নিয়োগ, বাংলাদেশ ব্যাংক কর্মীদের বিক্ষোভ :নতুন বার্তা

ঢাকা: মহাব্যবস্থাপক পদে চুক্তিভিত্তিক নিয়োগের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের কর্মীরা প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। রোববার বেলা সাড়ে ১২টা থেকে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন তারা। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মহাব্যবস্থাপক পদে চুক্তিভিত্তিক নিয়োগের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছে। রোববার নিয়োগের বিষয়টি বোর্ডসভায় উত্থাপিত হওয়ার কথা রয়েছে। নতুন

‘ঈদে মহাসড়কে যানজট থাকবে না’ :নতুন বার্তা

ঢাকা: ঈদে মহাসড়কে যানজট থাকবে না বলে উল্লেখ করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “ঈদকে সামনে রেখে সব স্টেকহোল্ডারদের নিয়ে আজ একটি সভা আহ্বান করা হয়েছে। ঘরমুখো মানুষের নিরাপদে বাড়ি ফেরা, ঢাকা থেকে বের হওয়ার সড়কগুলো যানজটমুক্ত রাখা, মহাসড়কে যানজট মোকাবিলা এবং সড়ক নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে মন্ত্রণালয় সক্রিয় রয়েছে।”   রোববার জাতীয় সংসদের ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে মন্ত্রী এ কথা বলেন। ম

৬ লাখ ৮০ হাজার ইয়াবাসহ এসবি সদস্য আটক :নতুন বার্তা

ফেনী: ফেনীতে ছয় লাখ ৮০ হাজার ইয়াবাসহ পুলিশের বিশেষ শাখার (এসবি) এক উপপরিদর্শক (এসআই) ও তার গাড়িচালককে আটকের অভিযোগ পাওয়া গেছে। লালপুর এলাকা থেকে রোববার সকালে চট্টগ্রামে র‌্যাব-৭-এর একটি দল তাদের আটক করে। আটক এসবির এসআইয়ের নাম মো. মাহফুজ। গাড়িচালকের পরিচয় পাওয়া যায়নি। র‌্যাব-৭-এর সহকারী পরিচালক সোহেল মাহমুদ জানান, আটক দুজনকে পতেঙ্গা র‌্যাব-৭-এর প্রধান কার্যালয়ে রোববার সাংবাদিকদের সামনে হাজির করা হব

উজ্জীবিত বাংলাদেশের সামনে ‘আহত ভারত’ :নতুন বার্তা

ঢাকা: চন্ডিকা হাথুরুসিংহে যথার্থই বলেছেন, চাইলে কত রকম পরিসংখ্যানই তো বের করা যায়। কিন্তু নির্দিষ্ট দিনে পারফর্ম করতে হবে মাঠেই। তারপরও এটা অনস্বীকার্য যে, অনেক সময় ছোট ছোট বিষয়গুলো দলের জন্য প্রেরণার রসদ হয়। দলটা খাদের কিনারে থাক বা জয়ের ধারায় থাক। হাথুরুসিংহে খুব গুরুত্ব না দিলেও রোববার ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে কয়েকটি প্রেরণাদায়ী পরিসংখ্যানই রয়েছে বাংলাদেশের পক্ষে। সম্প্রত

শ্বেতাঙ্গ সন্ত্রাসীর জন্য কি যুক্তরাষ্ট্রে ভিন্ন বিচার? :নতুন বার্তা

যুক্তরাষ্ট্রের নয়জনকে হত্যার ঘটনায় আটক শ্বেতাঙ্গ তরুণ ডিলান রুফকে শ্বেতাঙ্গ বলে কি পুলিশ বাড়তি খাতির করছে? এই প্রশ্নে যুক্তরাষ্টের সোশ্যাল মিডিয়ায় এখন বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। অনেকেই আগের অনেক ঘটনার সঙ্গে এর তুলনা করে দাবি করছেন, আটক হওয়ার পর একজন নির্দোষ কৃষ্ণাঙ্গের সঙ্গে পর্যন্ত পুলিশ যেরকম নির্মম এবং নিষ্ঠুর আচরণ করে, নয়জনকে হত্যার ঘটনায় আটক ডিলান রুফের বেলায় তার কিছুই হয়নি, বরং মার্

ভারতের জন্য আরও একটা ‘শক থেরাপি’ আমদানি করা খুবই সম্ভব :নতুন বার্তা

‘পদ্মাপারে আজ সম্মান বাঁচানোর যুদ্ধে যেন অচেনা টিম ইন্ডিয়া’-এই শিরোনামে আজ আনন্দবাজার পত্রিকা খবর ছেপেছে। পত্রিকাটি থেকে ঢাকায় খেলা কভার করতে আসা রাজর্ষি গঙ্গোপাধ্যায়ের পাঠানো প্রতিবেদনে বলা হয়, যে জায়গায় আজ বাংলাদেশের থাকার কথা ছিল, সেখানে দাঁড়িয়ে ভারত। যে জায়গায় আজ ভারতের দাঁড়িয়ে থাকার কথা ছিল, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ।মাশরাফি বিন মর্তুজার টিমের পক্ষে ভারতের জন্য আরও একটা ‘শক থেরাপি’ আমদানি করা খ

Saturday, June 20, 2015

বিজিবিকে যথাযথভাবে সরকার ব্যবহার করছে না: বিএনপি :নতুন বার্তা

ঢাকা: বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বাংলাদেশের সীমান্তে ঢুকে বিজিবি নায়েক রাজ্জাককে ধরে নিয়ে গেছে মিয়ানমান সীমান্তরক্ষী বাহিনী। পরে তার প্যান্ট খুলে লুঙ্গি ও হাতকড়া পরিয়ে রেখেছে তারা। এখন পর্যন্ত বিজিবি সদস্যকে সরকার উদ্ধার করতে পারেনি। এ ঘটনা দেখে লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়। অবিলম্বে তাকে ফিরিয়ে আনতে জোরদার তৎপরতা চালানো ও মায়ানমারকে সতর্ক করে দেয়া

ধোনির চাপেই মুস্তাফিজকে জরিমানা! :নতুন বার্তা

১৯ মার্চ, মেলবোর্ন। ১৯ জুন, মীরপুর।   মাত্র তিনটা মাস। মধ্যবর্তী তিনটে মাসে দুই প্রতিবেশী দেশের প্রাপ্তির মানচিত্রে কম উপাদান সংযোজন হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করেছেন। ক্রিকেটবিশ্বে নারায়ণস্বামী শ্রীনিবাসনের জমানা অস্তাচলে গিয়েছে। বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসেছেন জগমোহন ডালমিয়া। বিশ্বকাপ-উত্তর দু’দেশের ক্রিকেটীয় সম্পর্কে উন্নতি ঘটেছে প্রভূত। শ্রীনির রক্তচক্ষু সত্ত্বেও ব

Thursday, June 18, 2015

জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা :নতুন বার্তা

ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ পরোয়ানা জারি করেন। ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার মো. আফতাবুজ্জামান গ্রেফতারি পরোয়ানা জারির তথ্য নিশ্চিত করেছেন। আদালত অবমাননার দায়ে ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে এজলাসে আসাম

বৃষ্টি শেষে বাংলাদেশের অস্বস্তিকর শুরু :নতুন বার্তা

ঢাকা: বৃষ্টি-বাধার পর আবার শুরু হয়েছে বাংলাদেশ-ভারত ওয়ানডে ম্যাচ। তবে এই শুরুটা বাংলাদেশের জন্য স্বস্তিকর হয়নি। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ও ওয়ান ডাউনে নামা লিটন দাস সাজঘরে ফিরে গেছেন। ৬২ বলে ৬০ রান করে রবিচন্দ্রন অশ্বিনকে উড়িয়ে মারতে গিয়ে তামিম মিড অফে ধরা পড়েছেন রোহিত শর্মার হাতে। এই প্রতিবেদন লেখার সময় ২১ ওভার শেষে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৪ রান। লিটন আউট হওয়ার মুশিফিকের সঙ্গী হয়েছে

বৃষ্টিতে বন্ধ ম্যাচ :নতুন বার্তা

ঢাকা: ব্যাটিংয়ে বাংলাদেশের দাপট ছাপিয়ে মিরপুরে বড় হয়ে উঠেছে বৃষ্টি। ইনিংসের ১৬তম ওভার চলাকালে বৃষ্টিতে বন্ধ হয় ম্যাচ। ১৫.৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১১৯ রান। তামিম ৫৭ ও লিটন ৩ রানে ব্যাট করছেন। ব্যাট হাতে তামিম ইকবাল, সৌম্য সরকার মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের বোলিংকে রীতিমতো শাসনই করছেন। কিন্তু তাদের আগ্রাসী ব্যাটিংয়ে ১৪তম ওভারেই একশো রান পূর্ণ হয়েছে বাংলাদেশের। কিন্তু দলীয় ১০২

ফিরলেন সৌম্য, তামিমের হাফ সেঞ্চুরি :নতুন বার্তা

ঢাকা: আকাশে রোদ-মেঘের খেলা, বিদ্যুচ্চমক চলছে। শেরে বাংলার ২২ গজেও চলছে আলোর ঝলকানি। ব্যাট হাতে তামিম ইকবাল ও সৌম্য সরকার মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের বোলিংকে রীতিমতো শাসনই করলেন। তাদের আগ্রাসী ব্যাটিংয়ে ১৪তম ওভারেই ১০০ রান পূর্ণ হয়েছে বাংলাদেশের। কিন্তু দলীয় ১০২ রানে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে সাজঘরে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার। ব্যক্তিগত ৫৪ রানে রান আউট হন তিনি।  সৌম্যর বিদায়ের পর নিজের

তামিম-সৌম্যর শাসন চলছে :নতুন বার্তা

ঢাকা: ওয়ানডে ক্রিকেটটা বাংলাদেশের অস্থিমজ্জায় গেঁথে গেছে। বিশ্বকাপ, পাকিস্তান সিরিজ জয় বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের ওয়ানডে খেলার মেজাজ। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের বোলিংকে রীতিমতো শাসনই করছে বাংলাদেশের ওপেনিং জুটি। তামিম ইকবাল ও সৌম্য সরকারের আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৭৯ রান তুলেছে স্বাগতিকরা। আকাশে মেঘের উড়াউড়ি থেমে নেই। দিনদুপুরে ফ্লাড