Monday, April 27, 2015

ইসিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল:আরটিএনএন

ইসিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে সোমবার বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে। বিএনপির যুগ্ম-মহাসচিব ও সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান খবরের সত্যতা নিশ্
চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদরে সঙ্গে আলোচনা করবেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে বিএনপিপন্থী আইনজীবীরা সেখানে যাবেন বলেও জানান শায়রুল কবির। মন্তব্য      

No comments:

Post a Comment