হরতালের শেষ দিনেও বিক্ষোভ-ভাংচুর স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৭ ফেব্রুয়ারি, ২০১৫ ১০:৪৩:২৭ সারাদেশে ২০ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টার হরতালের শেষ দিনেও রাজধানীসহ সারাদেশে মিছিল- পিকেটিং করেছে জোটের নেতাকর্মীরা। এসময় বিভিন্ন স্থানে যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পিকেটিংকালে কাউকে আটকের খবর না পাওয়া গেলেও সারাদেশে রাতভর বিশেষ অভিযানে বিরোধী জোটের অসংখ্য নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে হরতালের কারণে ঢাকা শহরে কিছু যানবাহন চলাচল করতে দেখা গেলেও চরম ভোগান্তিতে পরেছেন রাজধানীর বাইরের সাধারণ মানুষ। দূরপাল্লাতো দূরের কথা, স্থানীয় পরিবহনও চলাচল করছে না। তাছাড়া ঢাকার বড় দু'টি টার্মিনাল গাবতলী ও সায়েদাবাদ থেকেও কোন দূরপাল্লার বাস ছেড়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। এআর
No comments:
Post a Comment