আটকের পর বন্দুকযুদ্ধে যুবক নিহত ঝিনাইদহ করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ১৭ ফেব্রুয়ারি, ২০১৫ ০৯:০৪:৫৫ র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে' রফি উদ্দিন ওরফে ছোট তারেক (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, সে বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা। মঙ্গলবার ভোররাতে ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়ামোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারেক বিষয়খালী বাজার এলাকার দলিল উদ্দিনের ছেলে। র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, সোমবার রাতে বিষয়খালী বাজার এলাকা থেকে তারেককে আটক করা হয়। পরে মঙ্গলবার ভোররাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে চুটলিয়া মোড় এলাকায় গেলে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। র্যাবও পাল্টা গুলি চালালে তারেক গুলিবিদ্ধ হয়। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় র্যাবের দুই সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে ২টি পিস্তল, ২টি রিভলবার, ২টি শাটারগান, ১০ রাউন্ড গুলি ও ৬টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে। এআর
No comments:
Post a Comment