Tuesday, February 17, 2015

মৌলভীবাজারে তেলবাহী ২ গাড়িতে আগুন, আটক ১:Time News

মৌলভীবাজারে তেলবাহী ২ গাড়িতে আগুন, আটক ১ মৌলভীবাজার করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ১৭ ফেব্রুয়ারি, ২০১৫ ০৯:৫৯:২৪ মৌলভীবাজার সদর উপজেলায় পেট্রোলবাহী দু’টি গাড়িতে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। সকালে পেট্রোলবাহী দু’টি গাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ফিল্ডে যাচ্ছিল। পথে কামালপুর বাজার এলাকায় ১৫/২০ জন হরতাল সমর্থকরা গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে এ
ঘটনা ঘটে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। এদিকে মৌলভীবাজার পৌর জামায়াতের আমির ইয়ামির আলীকে (৪৫) আটক করেছে পুলিশ। ইআর


No comments:

Post a Comment